নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধে আইন করবে ইসি

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৪
আগামী নির্বাচনে প্রার্থীদের ধর্ম ব্যবহারের বিরুদ্ধে আইন করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মো . শাহ নেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ধর্মের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনে যাতে কেউ ধর্মকে ব্যবহার করতে না পারে সেজন্য আইন করবে ইসি। ধর্মের ব্যবহার বন্ধে নির্বাচনী আচরণবিধিতে পরিবর্তন আনা হবে। বিষয়টি করতে দ্রুত উদ্যোগ নিবে কমিশন। কমিশনার শাহ নেওয়াজ বলেন, যে কমিশনই আসুক আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের এতদিনে একটি অভিজ্ঞতা হয়েছে। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে চেষ্টা করবো।