‘রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না’

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৫
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। রাজনৈতিক বা অন্য কোন কারণে হয়রানির উদ্দেশে কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। তিনি বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিকমান বজায় রেখেই এ বিচার হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মাফতুগলুর সঙ্গে সাক্ষাত্কালে আইনমন্ত্রী এসব কথা বলেন।