পিডিবি’র লাইন পল্লী বিদ্যুেক হস্তান্তরের উদ্যোগ গ্রহণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর আগ্রাবাদ বিদ্যুত্ ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ (সিবিএ) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখা। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম অঞ্চলের সুপ্রতিষ্ঠিত কোন বিদ্যুত্ লাইন পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করা যাবে না। হস্তান্তরের যে কোনো প্রক্রিয়া জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ প্রতিহত করবে। চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি মো. কাইয়ুম খান সমাবেশে সভাপতিত্ব করেন।
