সম্প্রতি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভায় শিল্পী তপন মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ২ বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সভায় শিল্পী সাজেদ আকবর বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন নাহার জামিল, নাঈমা আলী ও আমিনা আহমেদ। এছাড়া নির্বাচিত সহ-সভাপতিরা হলেন প্রমোদ দত্ত, মকবুল হোসেন ও মুহাম্মদ ফারুক। সিনিয়র যুগ্ম-সম্পাদক সালমা অকবর ও পীযূষ বড়ুয়া, যুগ্ম-সম্পাদক খন্দকার আবুল কালাম, খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম ও শাফিকুর রহমান। উল্লেখ্য, সাভার ট্রাজেডির জন্য সাহায্য হিসেবে সাভারস্থ এনাম হাসপাতালের চেয়ারম্যানের কাছে এ সংস্থার পক্ষ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
