এখনো স্কুলেও যাওয়া শুরু হয়নি। আইসক্রিম খেতে ও মাছ ধরতে পছন্দ করে। বয়স মাত্র চার বছর। এই বয়েসেই কেউ কোন শহরের মেয়র হতে পারেন। এটি অনেকের কাছে অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পর্যটন শহর ডোরসেটের মেয়র চার বছরের ছোট্ট বালক রবার্ট ববি। মেয়রের বয়স যেমন কম কেমনি কম এর জনসংখ্যা। এর জনসংখ্যা মাত্র ২২। মন্ত্রী ও তার পরিবার শহরে আসলে জনংখ্যা ২৮ জনে উন্নীত হয়। বিশ্বের রেস্টুরেন্ট রাজাধানী হিসেবে পরিচিত এই শহরে কোন আনুষ্ঠানিক সিটি গর্ভমেন্ট নেই। মেক্সিকান আর ইতালিয়ান রেস্টুরেন্ট আছে এই ছোট্ট শহরে। খবর এপির।
শহরবাসী প্রত্যেক বছর টেস্ট অব ডোরসেট ফেস্টিভ্যাল আয়োজন করে। বিজীয়ই মেয়র নির্বাচিত হয়। যে কেউ যত খুশি ততবার ভোট দিতে পারে। তবে প্রতিবার ভোট দেয়ার জন্য দিতে হয় এক ডলার। মাত্র তিন বছরেই ববি মেয়র নির্বাচিত হয়। তার সমর্থকার তাকে নিয়ে শহরময় ঘুরে বেড়ায়। তার মা ইমা টাফটস (৩৪) বলেন, ববি ভালই করছে। মেয়র হিসেবে তার কাজ হচ্ছে লেক আর পাইন গাছ সমৃদ্ধ এই শহরে পর্যটকদের শুভেচ্ছা জানানো। আর আইসক্রিম বানানো তার আরেকটি কাজ। তবে তা খবারের পিরামিডে। জনসেবাও করে ববি। সম্প্রতি নর্থ ড্যাকোটা অঙ্গরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠািনের জন্য তহবিল সংগ্রহে নেতৃত্ব দেয় সে।
