রমজানে বিশ্ব মুসলিমকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪৫
পবিত্র রমজান উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বুধবার এক বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান পালনরত প্রতিটি মানুষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এ মাসে ইসলামের প্রকৃত আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটে। ব্রিটেন ও বিশ্বের মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনের সেইসব বিলাসব্যাসন ত্যাগ করবেন, যা আমরা অপরিহার্য বলে মনে করি। তারা ইবাদত করবেন এবং সিয়াম পালন করবেন সৃষ্টিকর্তার প্রতি ধর্মানুরাগ প্রদর্শনের জন্য। মানুষ স্বাধীনভাবে তার বিশ্বাস চর্চা করতে পারেন এমন একটি দেশের প্রধানমন্ত্রী হতে পেরে আমি গর্বিত। গতকাল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিশ্বব্যাপী যেসব মুসলমান নিত্যদিনের জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন, গণতন্ত্র ও ন্যায়ের জন্য লড়ছেন তাদের জন্য অনেকে প্রার্থনা করবেন। সবার মঙ্গলের পক্ষে ইতিবাচকভাবে মানবতার একাত্মতার উজ্জ্বল দৃষ্টান্ত রমজান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ রমজান উপলক্ষে এক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।