মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জেলার নাজিরপুরের দীর্ঘা গ্রামের একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। নিহতদের গতকাল বুধবার নিজ বাড়িতে আনার পর সমাহিত করা হয়। নিহতরা হলেন—দীর্ঘা ইউপি সদস্য রাম কৃষ্ণ মন্ডলের অনার্স পড়ুয়া ছেলে অমিতাভ মন্ডল, ভাই অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকেন্দু মন্ডল (৭০) এবং নাতনি পিথি (৬)। গোপালগঞ্জের মুকসুদপুরের গেড়াখেলা ব্রিজের কাছে গত মঙ্গলবার দুপুরে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া ফাল্গুনি পরিবহনের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী টুঙ্গিপাড়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে উভয় পরিবহনের নিহতদের মধ্যে নাজিরপুরের একই পরিবারের এই ৩ জনের পরিচয় পাওয়া যায়নি ।
