চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কলেজ গেইট এলাকার রাজু আহামেদ (৪৫) নামের এক রড সিমেন্ট ব্যবসায়ী বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে গেছে।
গত মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাইন্যা পুকুর নামক স্থানে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে বানিয়া পুকুর এলাকায় তার মোটর সাইকেলটি পাওয়া গেলেও ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
