ওজন কমানোর যুদ্ধে এবার জেরিন খান

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৭:৪৬
সালমান খানের বিপরীতে ‘ভির’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন জেরিন খান। কিন্তু এরপর শুধুমাত্র একটি আইটেম গান আর ‘হাউজফুল টু’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অন্যদিকে তার সমসাময়িক কিংবা পরবর্তীতে আসা সোনাক্ষি সিনহাও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। শেষ পর্যন্ত নিজের ভুলটুকু বুঝে শরীরের ওজন কমানোর যুদ্ধে নেমেছেন জেরিন খান।