আইটেম গানে নার্গিস ফাখরি

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৭:৫০
দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল ‘রকস্টার’খ্যাত চিত্রনায়িকা নার্গিস ফাখরির প্রথম আইটেম গানের কথা। এবার সেই আলোচনার ইতি টেনে প্রথম আইটেম গানের শুটিং করলেন নার্গিস ফাখরি। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির আইটেম গানে পারফর্ম করছেন তিনি, তার সঙ্গে একই গানে দেখা যাবে শহীদ কাপুরকে। গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম। এই ছবিতে চিত্রনায়িকা হিসেবে রয়েছেন ইলেনা ডিক্রুজ।