বৈশাখী টেলিভিশনের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান হলো স্টুডিও লাইভ কনসার্ট ‘সময় কাটুক গানে গানে’। রাত জাগানিয়া এই অনুষ্ঠানে আজ গান গাইবেন শিল্পী সানি জুবায়ের। দর্শক আপনারাও সরাসরি ফোনে অনুরোধে শুনতে পারবেন আপনাদের পছন্দের গান। ইসলাম শফিকের প্রযোজনায় সময় কাটুক গানে গানের উপস্থাপনায় থাকবেন ফারহানা নিশো। প্রচার হবে আজ রাত ১১টায় বৈশাখী টেলিভিশনে।
