ফিল্মটকিজ

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:০১
চ্যানেল নাইনে ফিল্ম বিষয়ক অনুষ্ঠান ‘ফিল্মটকিজ’। এটি একটি ননফিকশন টিভি অনুষ্ঠান, যেখানে থাকছে বাংলাদেশসহ বহির্বিশ্বের ফিল্মের আদ্যোপান্ত। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন ফিল্ম। একই সাথে থাকছে এসব নতুন ও নবীন ফিল্মমেকার ও ফিল্মক্রুদের সাথে বিশেষ আলাপচারিতা। অনুষ্ঠানে দেখার পাশাপাশি দর্শকরা জানতে পারবেন ফিল্মমেকিংয়ের নানা দিক। ফিল্মের সাথে সংশ্লিষ্ট সবার কথাবার্তায় উঠে আসবে ফিল্মক্রুদের অভিব্যক্তি, ফিল্মের প্রি-প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এই তিনটি ধাপের বিভিন্ন কর্মকাণ্ডসহ ফিল্ম তৈরি শেষে এটিকে দর্শকের সামনে নিয়ে আসার যে প্রক্রিয়াগুলো রয়েছে সে সব বিষয়ে খোলামেলা কথা। একই সাথে দেশের প্রথিতযশা চলচ্চিত্র ব্যক্তিত্বগণ এসব ফিল্মের সমালোচনা নিয়ে হাজির হবেন অনুষ্ঠানটিতে, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বাড়তি মাত্রা। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য অপেক্ষাকৃত তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে অনুপ্রেরণা দেওয়া এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া। চ্যানেল নাইনের এই নিয়মিত সাপ্তাহিক আয়োজনটি পরিচালনা করছেন রানা ইসলাম। অনুষ্ঠানটি দেখবেন প্রতি শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে। প্রথম পর্বটি দর্শকেরা দেখতে পাবেন আজ রাত ৮টা ২৫ মিনিটে।