আজ মুক্তি পাচ্ছে ফারহান আখতার অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভাগ মিল্কা ভাগ’। ভারতের সাবেক অ্যাথলেট খেলোয়ার মিল্কা সিংয়ের বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্র এটি। ছবিটির প্রিমিয়ারে মিল্কা সিং দেখে এর ভূয়সী প্রসংশা করেছেন এবং বলেছেন, ‘প্রকৃত মিল্কা সিংয়ের জীবন তুলে ধরতে সক্ষম হয়েছেন ফারহান আখতার’, পাশাপাশি আরও বলেন, ‘ফারহান আখতারই প্রকৃত মিল্কা সিং।’ ৩০ কোটি রুপি ব্যয়ে এই ছবিটি নির্মাণ হয়েছে। এতে ফারহান আখতারের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।
