জোকস

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:০৪
 সার্জেন্ট প্রচণ্ড গতির গাড়িকে থামাল সার্জেন্ট :কেন আপনার গাড়ি থামিয়েছি বুঝতে পারছেন? চালক :১০০ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি তাই? স্বামীকে আসন্ন বিপদের হাত থেকে উদ্ধার করতে তার পাশে বসা স্ত্রী বলে উঠল- :না না অফিসার, ওর কথা বিশ্বাস করবেন না! মদে চুর হলে ও এমনই মিথ্যে বলে।  লেখক :স্যার, আপনি চোখ বন্ধ করে আমার বইটা ছাপাতে পারেন। আমি নিশ্চিত, হাজার বছর পরও মানুষ চড়া মূল্য দিয়ে আমার এই বই কিনবে। প্রকাশক :সে ব্যাপারে আমিও নিশ্চিত। লেখক :তবে আর দেরি কেন, স্যার? প্রকাশক :আমি কিন্তু বিক্রয়মূল্য না, প্রত্নতাত্ত্বিক মূল্যের কথা বলছি!  ছেলে :বাবা, তুমি না বললে ‘শূন্য’র জন্ম এই মহাদেশেই। বাবা :হ্যাঁ, তো কী হয়েছে? ছেলে :তাহলে, আমি অংকে ‘শূন্য’ পেলে রেগে যাও কেন?  দুই ব্যক্তির কথোপকথন— প্রথম ব্যক্তি :কী আশ্চর্য! এই ১০ বছরে দেখি ঢাকায় খুনখারাবি আরও বেড়ে গেছে। সাংঘাতিক! দ্বিতীয় ব্যক্তি :এই ১০ বছর আপনি কোথায় ছিলেন? প্রথম ব্যক্তি :ইয়ে... মানে... জেলখানায়।