কবিতা

হূদয়ে প্রেমের দিন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:১৮
ভালোবাসা ক্লান্ত হয়। শেষাবধি ছায়ামুখে ফিরে যায় ঘরে ঘর মানে ‘গৃহ’ নয়, নিজেকে নিজের সঙ্গে, ইচ্ছাচরাচরে জ্বেলে রাখে অন্ধকার। তারপর বিস্তারিত মেঘের ছায়ায় শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ-ফেরিঅলা থেকে থেকে কী যে ডেকে যায় থাকে না ব্যাপক অর্থ। চোখের জলের দাগ, পাস্তুরিত হাসি সন্ধ্যায় ভোরের ফুল; বাস্তবতা তা-ই বলে-পরিত্যাজ্য-বাসি যে-গল্প নির্ঘুম ছিল, বলা যাবে—‘বেঁচে থাকো মুগ্ধ অন্ধতায় তোমার শরীর-ছন্দে পর্বত পরিখা হ্রদ নদী বয়ে যায়’ প্রলোভনে যুক্তি নেই; ক্ষতমাত্র, দগ্ধতার জড় আর্তনাদ জলের স্বচ্ছতা ছেনে কখনো পেয়েছে কেউ অশ্রুনোনাস্বাদ শৃঙ্খলিত ঘণ্টাগুলো সহজ আনন্দ যেন-থাকে ভাসমান নতুন বৃষ্টির মতো সোঁদাশুদ্ধ উড়ে আসে পাখিদের গান ভালোবাসা মুগ্ধ হয়। শেষাবধি ফিরে আসে ষড়ৈশ্বর্যময় হূদয়ে প্রেমের দিন¬, আলোর সকল বর্ণ হয়েছে উদয়