কবিতা

গাংচিল

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:১৮
তাই হোক তবে আমি হব গাংচিল ডানা মেলে উড়ে যাব ছুঁয়ে যাব জল আকণ্ঠ চুমুকে যদি তৃষ্ণা না মেটে তবু কোনো ছায়াতীরে বাঁধব না নীড়। অন্তহীন পাড়ি দেব সপ্ত সাগর দিগন্তে মিলাবে সাত রঙা রংধনু জলবতী মেঘ যাবে অলকাপুরীতে প্রতীক্ষায় আছে কার উন্মূল পরান বিধুর দুচোখে কাঁদে কালের মন্দিরা...। সেইখানে আদিগন্ত সূর্যাস্তের শেষে অবশেষে অন্ধকারে বিস্রস্ত বাসনা প্রমিথিউসের মতো জ্বালবে আগুন। আমি শুধু ক্লান্ত ডানা একা গাংচিল।