জয়শ্রী চলে যাবে...
মিথ্যে ঠাকুরের নাম নিয়ে
সর্বনাশ করি প্রেমের
সিঁদুর-কৌটোর মতো
বিশেষ ‘রঙ’ জমিয়ে দেখি
দস্যুতা ছেড়ে ধূপ-চন্দন
ভালোবাসেন বন্ধ্যা ঈশ্বর
আমি রক্তজবা তুলে নিই
উঠোনের এক কোণে
তুলসী ছিঁড়ে হাতে নিয়ে ডাকি
জয়শ্রী দেখো?
ঠাকুরঘর পাশ কাটিয়ে
তোমার শুদ্ধ অভিমান ভালোবাসি...
