কবিতা

মদনগঞ্জ-১৪১৪

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:১৯
আমারও একটি শহর আছে। একটি বটগাছের নিচে অনেকটাই নীরব আখড়া, একটি খেলার মাঠ, মাঠের পাশে লাইটহাউজ সিনেমাহল, সবকিছুর কেন্দ্রে বাওয়া চটকল লিমিটেড। পাটের ঘ্রাণ খুব ভালো লাগতো আমার, তাই বুঝি দূরের গ্রাম থেকে বাবার দুপুরের খাবার হাতে হাঁটতি পথের ক্লান্তি মন অবধি পৌঁছুতো না। মিলগেটের উল্টোদিকে একটি লালকুঠির ডানে ডাকঘর। ডাকের অর্থ বুঝতাম না বলেই নাম দিলাম চিঠিঘর। হ্যাঁ, এটি এখনো আমার ঠিকানা বহন করে। খামের বামপাশে এখনো আমাকে লিখতে হয় মদনগঞ্জ-১৪১৪