বিশ্ব জনসংখ্যা দিবস পালন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:০৭
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এসএম রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। বাগেরহাট বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি। বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এফ এম শাহজাহান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ। গাজীপুর ‘কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, মুকুল কুমার মল্লিক, ডাঃ আজিজুর রহমান, নাছিমা আক্তার, কামরুন নাহার, বিভা রানী সরকার, জাকির হোসেন প্রমুখ। নওগাঁ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে রেব হওয়া র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক। জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডঃ কস্তুরী আমিনা কুইন, ডাঃ কামরুল আহসান, ডাঃ মাহফুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও ডিএইচএসএস প্রকল্প, সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় জেলা শহর মাইজদীতে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। পরে বিআরডিবি ট্রেনিং সেন্টারে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরিতোষ হাজরা, জেলা সিভিল সার্জন ডা. আবদুর রশিদ মোল্লা, সেভ দ্য চিলড্রেন জেলার প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন, কো-অর্ডিনেটর ডা. মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন। মাদারীপুর র্যালি শেষে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক আবদুল লতিফ মোল্লা। আলোচনা করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী সামিয়া ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মশিউর রহমান টগর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খালেদা আক্তার খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না, চেয়ারম্যান আ. কুদ্দুস মল্লিক, চেয়ারম্যান জমিরউদ্দিন খান প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ইলিয়াস আলী খান, জেলা বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়। মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সার্কিট হাউসের হল রুমে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, ডা. নজরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের (বন্ধন) সহযোগিতায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে পরিবার পকিল্পনা সহকারী মীর মোশারফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. নূরে আলম নাসিম, পরিদর্শক মিনহাজ উদ্দিন আহাম্মদ, পরিদর্শিকা মনজু রানী রায়, পরির্দশক সাইফুর রহমান প্রমুখ। গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুন্নাহার বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান। উপস্থিত ছিলেন ডা. ফাতেমা শিরিন ও ডা. বিলকিস জাহান প্রমুখ। পরে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কৈশোরে গর্ভধারণ মাতৃ মৃত্যুর অন্যতম কারণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহের আফরোজ। সারিয়াকান্দি (বগুড়া ) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এটিএম রবিউল আলমের সভাপতিত্বে আলোচনাসভা হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান । বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বিধান চন্দ্র মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, সদর ইউপি চেয়ারম্যান সাহাম্মত করিম প্রমুখ । তেরখাদা (খুলনা) পরিবার পরিকল্পনা অফিসার আলী আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আনোয়ার হোসেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ নুরুল ইসলাম দিশারীর উপস্থাপনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার বাদল চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী। মদন (নেত্রকোনা) উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। পাবলিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর গোলাম আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, ডাঃ আঃ কদ্দুছ, ডাঃ মাজহারুল হক, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ। দশমিনা (পটুয়াখালী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এমওসিএইচপি ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, সিনিয়র পরিদর্শিকা কহিনুর বেগম, হাফেজ মোঃ ইব্রাহিম খলিল, ববিতা রানী প্রমুখ। দুর্গাপুর (নেত্রকোনা) উপজেলা নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত্ বাবুল-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহদী হাসান খান, প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম, মত্স্য কর্মকর্তা তরিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা টমাস বিশ্বাস, ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক আঃ রব, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শামসুন্নাহার বেগম প্রমুখ। আদিতমারী (লালমনিরহাট) র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম নবী চৌধুরী। বক্তব্য রাখেন নাসিমা খাতুন, আলীমুল হক, ডাঃ রেজিনা আক্তার বানু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী। বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির, ইউএইচএফপিও ডাঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইউসুফ, মত্স্য কর্মকর্তা আবুল কাশেক, প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, যুগান্তর প্রতিনিধি আশেক এমরান, এফপি আই হুমায়ুন কবির ও হূদয় মাহমুদ। কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যদুনাথ মজুমদার, ডা. সানোয়ার হোসেন খাঁন, সুজিত্ পোদ্দার, পূর্ণ চন্দ্র হালদার, সুখরঞ্জন হীরা বক্তব্য রাখেন । কাউখালী (পিরোজপুর) র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আঃ মান্নান, হুমায়ুন কবীর প্রমুখ। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) কমপ্লে¬ক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেরিনা খাতুন এবং সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নবিউল ইসলাম। বটিয়াঘাটা (খুলনা) বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার রায়। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুরু প্রসাদ ঘোষ, বিএনপি নেতা কামরুল ইসলাম, স্বাস্থ্য কর্মী ফরিদা পারভীন। মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মাহমুদা বেগম মুক্তা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাবলু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ লোকমান হোসেন। মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সালমা সালাম উর্মি ও প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন প্রমুখ। তেরখাদা (খুলনা) পরিবার পরিকল্পনা অফিসার আলী আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ শেখ মোাঃ আনোয়ার হোসেন। কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, পরিবার পরিদর্শক গোলাম কবির ঝন্টু, পরিদর্শিকা মোস্তারী বেগম প্রমুখ। তালা (সাতক্ষীরা) শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমারের সভাপতিত্বে আলোচনা সভা তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মীর মহাসীন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইন্দ্রানী দেবনাথ। ফুলবাড়ি (দিনাজপুর) শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, ডা. নূরুল ইসলাম, পুষ্টিবিদ আজিজুল হক সরকার প্রমুখ। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদেক মিয়া, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা আইয়ুব আলী, চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন প্রমুখ । সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা পরিবার কর্মকর্তা ইউনুস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউএনও আহসান হাবিব, অফিসার ইনচার্জ কায়ছার আলী। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দিলরুবা ইয়াসমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসনে ফকু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আরজু মনোয়ারা ইডেন, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলেখা খানম, ডাঃ হাবিবুর রহমান। কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা পরিষদ হলরুমে ডা. সৈয়দ মঞ্জুরুল হক-এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, ডা: হালিমা আক্তার, রবিউল্লা রবি। বক্তব্য রাখেন, মো: আনোয়ার উদ্দিন, পীযুষ কান্তি, রেহেনা আক্তার প্রমুখ। তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসানুল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, ওসি (তদন্ত) আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাছেরুদ্দোজা, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, সাংবাদিক আবদুস সাত্তার, আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।