নেত্রকোনায় গতকাল বুধবার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাত্রাতিরিক্ত ফরমালিন, অপরিচ্ছন্ন পরিবেশ পেয়ে ১০টি মামলা এবং ৬৮ হাজার টাকা জরিমানা করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরের মিষ্টির দোকান, ফলের দোকানে মাত্রাতিরিক্ত ফরমালিন ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বেগম নাজমুুন্নাহার মান্নুর নেতৃত্বে অভিযান চালিয়ে গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, দুর্গা মিষ্টান্ন ভান্ডারসহ বেশ কয়েকটি খাবারের দোকানে মাত্রাতিরিক্ত ফরমালিন, অপরিচ্ছন্ন পরিবেশ পেয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অন্যান্য দোকানে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিলেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মফিজুল ইসলাম, সহকারি কমিশনার মিণ্টু চৌধুরী ও সোনিয়া সুলতানা।
