স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১০
স্ত্রী আমেনা খাতুনকে হত্যার দায়ে স্বামী জয়নাল আবদিন সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। গত বৃহস্পতিবার নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামি সবুজ তার স্ত্রী আমেনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে।