সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১০
তালায় বিদ্যুত্ লাইনের উদ্বোধন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গত বুধবার তালার খলিলনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাড়ে ৫ কিমি বিদ্যুত্ লাইনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকার কুমার কর, বোর্ড সভাপতি একেএম মোতাহারুল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন। মৌলভীবাজারে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা মৌলভীবাজার প্রতিনিধি \ বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৩ উপলক্ষে মৌলভীবাজার সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কিশোরীর স্বাস্থ্য সচেতনামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মৌলভীবাজার শহরের সদর হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে এবং সূর্যের হাসি ক্লিনিকের হেলথ্ প্রোমোটর শাহানুর আক্তারে পরিচালনায় পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক জ্যোত্স্না আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের ডাঃ কৃপেশ রঞ্জন রায়, হেলথ্ প্রোমোটর শাহনাজ বেগম,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। মেলান্দহে রিপোর্টার্স ইউনিটি গঠন মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ গত ৮ জুলাই জামালপুরের মেলান্দহে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক মোত্তালিব মোল্লা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রস্তাব সমর্থনের মধ্যদিয়ে মো.শাহ্ জামাল (ইত্তেফাক-নিউনেশন) সভাপতি এবং ফরিদুল ইসলামকে (বাংলাদেশ প্রতিদিন-বিটিভি নিউজ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন:সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন (ফটো সাংবাদিক), দপ্তর সম্পাদক ছামিউল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সম্মানিত সদস্যরা হলেন:হুমায়ুন কবির ও ফখরুজ্জামান। ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার ২০১৩ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৪ জন ছাত্র-ছাত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়াররম্যান গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আহম্মদ আলী রতন, ফজিলাতুন্নেছা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রধান শিক্ষক আঃ খালেক খান মিনু প্রমুখ। বেড়ায় দেশসেরা বিতার্কিকদের সংবর্ধনা বেড়া (পাবনা) সংবাদদাতা \ নিজ বিদ্যাপীঠে সংবর্ধিত হলো রাজশাহী বিভাগের প্রতিনিধি হয়ে জাতীয় মৌসুমী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ক্ষুদে চার বিতার্কিক। এরা হলো: বেড়া আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী তামান্না ইয়াসমীন (দলনেতা), সামিয়া জামান ঐশী, আফসানা মীম ও খাদিজাতুল খুশবু। গত বুধবার বেড়া আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু জাফর, সরকার আরিফুর রহমান, বেড়া বিতর্ক চর্চা কেন্দ্রের পরিচালক ওমর সরকার প্রমুখ। হাজী মোহাম্মদ নূরুল স্মরণে দোয়া মাহফিল মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী মরহুম হাজী মোহাম্মদ নূরুল হক খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি তার গ্রামের বাড়িতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, মরহুমের ছেলে জার্মানী আওয়ামী লীগ নেতা মিজানুর হক খান, উপজেলা চেয়ারম্যান সফিক খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলেমান খান, সৈয়দ বাশার সৈয়দ সেলিম, অ্যাডভোকেট শাহজাহান মাতব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন- প্রেস বিজ্ঞপ্তি