চীনে ভূমিধসে নিহত ৪০

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১৫
চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৩০ থেকে ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বাসস’র। ঝংজিং শহরে বুধবার সকালে এ ভূমিধস হয়। ১শ’রও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা। চীন জুড়ে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পাশাপাশি কয়েকটি এলাকায় বন্যাও দেখা দিয়েছে। মঙ্গলবার সিচুয়ানের জিয়াংগুয়ো এলাকায় একটি ব্রিজ ভেঙে পড়ে কমপক্ষে ১২ জন নিখোঁজ হয়েছে। আর কয়েক স্কয়ার কিলোমিটার জুড়ে ঘটা ভূমিধসে অন্তত ১১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, এ পর্যন্ত যতটুকু জেনেছি তাতে ১১টি পরিবার ভূমিধসে চাপা পড়েছে এবং ২শ’টির বেশি অধিবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে।