উত্তরাঞ্চলের তিন রুটে ডেমু ট্রেন সার্ভিস চালু এ মাসেই

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:৫৭
ঢাকা ও চট্টগ্রামের পর এবার দেশের অন্যতম রেলওয়ে জংশন পার্বতীপুর থেকে ৩টি রুটে ডেমু ট্রেন চালু হচ্ছে। উত্তরাঞ্চলের বিভাগীয় রেল ম্যানেজার মো. আব্দুল হাই জানান, চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অন্যতম জংশন পার্বতীপুর থেকে ৩টি রুটে চীন থেকে আমদানি করা অত্যাধুনিক ডেমু ট্রেন সার্ভিস চালু হবে। ঢাকা ও চট্টগ্রামের পর পার্বতীপুর- ঠাকুরগাঁও, পার্বতীপুর- লালমনিরহাট এবং পার্বতীপুর- সৈয়দপুর রুটে ডেমু ট্রেন সার্ভিস চালু হবে। ট্রেনটিতে ১৪৯ জন যাত্রী আসনে ও ১৫১ জন যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবে।