ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গাছ লাগানোর জন্য গঠিত স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘সবুজ শহরের জন্য’ আজ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে।
সকাল ৮টায় কমলাপুর রেলগেট/স্টেডিয়াম থেকে আইসিডি-এর পাশ দিয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত রাস্তার ডিভাইডারে গাছ লাগানো শুরু হয়ে বিকাল ৫টায়। সোবহানবাগ কলোনির সামনের দেয়াল ও সংলগ্ন ফুটপাতের মাঝের ফাঁকা স্থানে গাছ লাগান শেষ হবে। এই সময়ের মধ্যে মতিঝিল ঘরোয়া হোটেল থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তার ডিভাইডারে এবং সিটি সেন্টার হতে বলাকা চত্বর পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানেও গাছ লাগান হবে। দুইবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত এবং টিভি ব্যক্তিত্ব ট্রাভেল-শো নির্মাতা হাসান ইমাম চৌধুরী উপস্থিত থেকে গাছ লাগানোকে উত্সাহিত করবেন।
