দেশের বিভিন্ন স্থানে ১০টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে টার্কিস ইন্টারন্যাশনাল কোপারেশন এন্ড কোর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ) বাংলাদেশকে ২ লাখ ৫০ হাজার ইউএস ডলার অনুদান দেবে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে টিআইকেএ এর সাথে বাংলাদেশ সরকারের এ বিষয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এ প্রটোকলের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও ঝিনাইদহে ১০টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে টিআইকেএ বাংলাদেশকে ২ লাখ ৫০ হাজার ডলার প্রদান করবে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব (মধ্যপ্রাচ্য) মো. সেলিম রেজা এবং টিআইকেএ এর পক্ষে সংস্থার বিশেষজ্ঞ বরাক সারিতুল¬াহ প্রটোকলে স্বাক্ষর করেন।
