মানিকগঞ্জে ছাত্রের গলিত লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২৯
জেলার দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নের কাপশাইল গ্রামের অধিবাসী সোহেল রানার (১৮) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৭ দিন পর গত বুধবার রাতে চর কাপশাইল চকের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঘড়িয়ালা কারিগরী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম রহিজ উদ্দিন। নিহত সোহেলের দাদা মহির উদ্দিন জানান, সোহেল রানাকে চাকরি দেয়ার কথা বলে বৈরাগী গ্রামের মৈজুদ্দিনের ছেলে এখলাছ উদ্দিন ৬ মাস পূর্বে ৪ লাখ টাকা নেয়। কিন্তু এখলাছ উদ্দিন সোহেল রানাকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দেয়। এরপর সোহেল রানাকে গত ৩ জুলাই ‘প্রতারক’ এখলাছ উদ্দিন মোবাইলে ফোন করে বাড়ি থেকে পাশের নিরালী বাজারে ডেকে নেয়। এরপর থেকেই সোহেল নিখোঁজ হন। এ ঘটনায় দৌলতপুর থানায় জিডি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি শওকত আলম বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।