চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের উপর ব্যবসায়ীদের হামলা

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২৯
নগরীর চৌমুহনী এলাকায় কর্ণফুলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা করেছে ব্যবসায়ীরা। হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে কর্ণফুলি বাজারে অভিযানের সময় মাংসের দোকানে মূল্য তালিকা ও বিএসটিআই অনুমোদিত বাটখাড়া না থাকায় একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই মাংসের দোকানি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তর্ক শুরু করে। এক পর্যায়ে আশেপাশের ব্যবসায়ীরা জড়ো হয়ে এর প্রতিবাদ করে। এসময় পুলিশ বাধা দিলে ব্যবসায়ীরা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়।