রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:৩১
আব্দুর সাফি জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা হাজী মরহুম গোলাম মোস্তফা জোয়ার্দ্দারের পুত্র মুক্তিযোদ্ধা আব্দুর সাফি জোয়ার্দ্দার ওরফে মিন্টু জোয়ার্দ্দার (৫৭) গত বুধবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (্ইন্নালিল্লাহে....রাজেউন) ত্রিমোহনী চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। আ স ম আনোয়ার মুক্তিযোদ্ধা, প্রবীন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আ ম ম আনোয়ার (৮০) লাশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় চৌমুহনীস্থ চৌরাস্তা সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি বুধবার ইন্তেকাল করেন (্ইন্নালিল্লাহে....রাজেউন) মৃত্যুকালে ২ছেলে, ৩ মেয়ে, স্ত্রী রেখে যান।