বোতল বার্তায় বন্ধুত্ব!

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:১৮
বন্ধুত্ব নানাভাবে সৃষ্টি হয়। বিপদে কেউ কারো উপকার করলে কিংবা অনেকদিন একসঙ্গে থাকলে বন্ধুত্ব তৈরি হতে পারে। কিন্তু বোতলে বার্তা পাঠিয়ে নদীতে ফেলে দিলেও বন্ধুত্ব তৈরি হতে পারে। আর এ ঘটনা ঘটেছে আদরিয়ান লোমাস এবং এমানুয়েলি দেমাউতেসের মধ্যে যাদের একজনের বাড়ি ব্রিটেনে এবং আরেকজনের ফ্রান্সে। খবর হাফিংটন পোস্টের। ৩৪ বছর আগের কথা। আদরিয়ান লোমাসের বয়স তখন মাত্র ৯ বছর। চ্যানেল আইল্যান্ডে থেকে ইংল্যান্ডে ফিরছিল সে। ফেরিতে এসে একটি কাগজে লিখল যা এরকম: আমার নাম আদরিয়ান লোমাস। বয়স ৯ বছর। ইংল্যান্ডে থাকি। কেউ এই বার্তা পেলে আমাকে লিখবে। লিখে সে বোতলে ভরে পানিতে ফেলে দিল। আর এই চিঠি ফ্রান্সের চেরবার্গের সমুদ্র সৈকতে পেল এমানুয়েল দেমিউতিস যখন তার বয়সও ৯ বছর ছিল। সমপ্রতি লোমাস একটি ব্লগে তার চিঠি লেখার বিষয়টি জানায়। আর এমানুয়েল (নারী) তার উত্তর দেয়। এরপর তারা দেখা করে এবং তাদের মধ্যে এখন ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে। এখন তাদের বয়স ৪৩ বছর। তারা এখন তাদের উভয় পরিবারের সদস্যদের মধ্যে সাক্ষাতের পরিকল্পনা করছে।