মোবাইলে খেলতে গিয়ে অনলাইনে গাড়ি কিনলো এক বছরের শিশু

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:২৫
বাবার মোবাইল নিয়ে খেলতে খেলতে অনলাইনে একটি গাড়ি কিনে ফেলল এক বছরের শিশু। এই বয়সে হয়তো কেউ মোবাইল সেটট ঠিকমতো ধরতে পারে না। প্রযুক্তির উন্নতি তাকে সেটা ধরে খেলা করতেও শিখিয়েছে। খবর এনডিটিভির। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরের বাসিন্দা পল স্ট্যাউট ও ক্রিস্টেন স্ট্যাউটের এক বছরের মেয়ে সোরেলা। বাবার স্মার্টফোন নিয়ে খেলায় মগ্ন থাকে সে। একদিন ২২৫ ডলার মূল্যের ১৯৬২ অস্টিন হিলে স্পিরিট মডেলের একটি গাড়ির মালিক হয়েছেন বলে নোটিস পান পল। তিনি এর আগে এধরনের একটি গাড়ি কেনার চিন্তা করেছিলেন। কিন্তু কীভাবে গাড়ির মালিক হলেন সেটি ভেবে পান না। আর এর অনুসন্ধানে গিয়ে জানতে পারেন, তার মেয়েই ই-বে অ্যাপ্লিকেশনে লগইন করে গাড়ি ক্রয় করে ফেলেছে। উল্লেখ্য, ই-বে অ্যাপ্লিকেশনে খুব সহজে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়। পল বলেন, ভাগ্য ভাল যে সে ৩৮ হাজার ডলার মূল্যের পোরশে গাড়ি কিনে ফেলেনি। এটিকে স্মরণীয় উপহার হিসেবে দেখছেন পল ও ক্রিস্টিনা দম্পতি। তারা ঠিক করে ফেলেছেন যে, সোরেলার ১৬তম জন্মবার্ষিকীতে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী শেষে গাড়ি উপহার দেবেন তারা। একই সঙ্গে এধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দম্পতি মোবাইলে নতুন পাসওয়ার্ড দিয়েছেন এবং সব ধরনের অ্যাপ্লিকেশন মুছে ফেলেছেন।