আজ ২৯ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: সোম ও রবিবার। শুভ রত্ন: গার্নেট ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: মৌলিক চিন্তা ও ধ্যান-ধারণার অধিকারী। অনুভূতিপ্রবণ ও সৃজনশীল। আত্মবিশ্বাস প্রগাঢ়। দোদুল্যমান ও কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সাথে আপনার মিল হবে না। আধ্যাত্মিকতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। অপ্রত্যাশিত ঝামেলা আসবে। মামলা-মোকদ্দমা ও ভুল বোঝাবুঝি হতে পারে। সাফল্য লাভের জন্য কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এস্ট্রোলজার ড. জন ডী, সাহিত্যিক ওল সোয়েঙ্খা, অস্ত্র নির্মাতা সিমন নর্থ, জ্যোতিষী শাফাত খৈয়াম, হ্যারিসন ফোর্ড, রাতিন আহমেদ, সৈয়দ ইসমাইল হোসেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিতে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। দৈনদিন কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়াতে পারেন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ বুঝে-শুনে করুন। ব্যবসায়িক মন্দার জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা আজ ফলপ্রসূ হতে পারে। অবসাদের জন্য কাজকর্মে মন বসানো কঠিন হবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। দৈনন্দিন কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে শেষ পর্যন্ত আপনার সতর্কতার জন্য শত্রুরা ব্যর্থ হবে। আজ আপনার নামে কোনো অপবাদ রটার সম্ভাবনা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সংস্কৃতিসেবীদের জন্য দিনটি শুভ। অভিনেতাদের জন্য বিশেষ কোনো সুযোগ আসতে পারে। নাটক বা চলচ্চিত্র পরিচালকদের জন্য দিনটি শুভ। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কোনো আত্মীয়ের জন্য অর্থ ব্যয়ের আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। নিজের ভুল-ত্রুটির ব্যাপারে সতর্ক থাকলে ভালো করবেন। প্রয়োজনে কোনো শুভানুধ্যায়ীর পরামর্শ নিন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা অন্য কোনো সুযোগ পেতে পারেন। সন্তানের কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমাঞ্চ শুভ নয়।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। অপ্রত্যাশিত কোনো ঝামেলায় জড়াতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে এ ধরনের চেষ্টায় সফল না হওয়ার সম্ভাবনাই বেশি।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আজ ভালো কোনো খবর পেতে পারেন। বিদেশ যাত্রার প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনোভাবে অধৈর্য হওয়া ঠিক হবে না। কোনো বন্ধুর ব্যাপারে দুঃসংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সেবামূলক কাজে জড়াতে পারেন। তাতে সাফল্য ও সুনাম পাবেন। আগের কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাজকর্মে আজ কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। কাজকর্ম যত্নসহকারে করুন। অন্যথায় ভুল হওয়ার আশংকা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। হিসাবপত্রের ব্যাপারে সতর্ক থাকলে ভালো করবেন। আজ কোনো আইনি ঝামেলায় জড়ানোর সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো দলিলপত্রে না দেখে স্বাক্ষর করবেন না। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ গবেষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণা কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। অধ্যাপকদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সংস্কৃতি কর্মীদের সম্মান ও সাফল্য লাভের যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে ।
