পাথরঘাটায় নিরাপদ মাতৃত্বের আলোচনা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:২৪
বরগুনার পাথরঘাটায় ‘নিরাপদ মাতৃত্ব, অনিরাপদ এম.আর রোধ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’ বিষয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ফরমাল ইন ফরমাল ১২ জন লিডার এ সভায় উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরের কালব অফিসের দোতলায় বেসরকারি সংস্থা মেরী স্টোপস-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেরী স্টোপস্-এর জেলা প্রোগ্রাম কর্মকর্তা আলাউদ্দিন হোসেন। সার্বিক দায়িত্বে ছিলেন মেরী স্টোপস-এর উপজেলা কো-অর্ডিনেটর সুরাইয়া বানু। সভায় ‘নিরাপদ মাতৃত্ব, অনিরাপদ এম.আর রোধ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’ বিষয় ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে উপজেলা লিডারদের অবহিত কর এবং পরবর্তী কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।