ঝিনাইগাতীতে যক্ষ্মারোধে ইমামদের করণীয় সম্পর্কে সভা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:২৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল ২৫ জুন মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)-এর আয়োজনে যক্ষ্মা রোগ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুল্লাহ সিদ্দিক। যক্ষ্মা নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আসিফ ইকবাল, র্যাসডো ম্যানেজার ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মীর জাহাঙ্গীর কবির, সোনালী সংস্থার ইডি হারুন অর রশিদ ও নাটাবের প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ।