নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে গত ২৭ জুন বৃহস্পতিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা স্টেপস ও সিডিআই নেটওয়ার্কের সহযোগিতায় নাজিরপুর উপজেলা জিসিএ দল এ কর্মসূচির আয়োজন করে। নাজিরপুর উপজেলা পরিষদগেটের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য রাখেন, নারী নেত্রী সায়মা সুলতানা বিউটি, শিক্ষক ও সাংবাদিক প্রদীপ কুমার দাস, সাংবাদিক সিদ্দিকুর রহমান তুহিন, শেখ জাকির আহম্মাদ, এনজিও কর্মী চম্পা দাস প্রমুখ।
