নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১৬টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে প্রায় ৭শ শিশুকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে মন্দির আঙ্গিনাকে ব্যবহার করে একজন শিক্ষক এ পাঠদান পরিচালনা করছেন। বর্তমানে প্রকল্পের শিশু শিক্ষার্থীদের জাতীয় সংগীত প্রাক পঠন ও লিখন, ছড়া, গান, গল্প, প্রাক গণিত, চারু ও কারুকাজ, ক্রীড়া ও শরীর চর্চা, নৈতিক ও ধর্মীয় শিক্ষা, সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে পাঠদান করানো হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষাক্রম সমাপনান্তে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। হাতিয়া পৌরসভার কালী মন্দিরের সভাপতি অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাসগুপ্ত জানান, এ প্রকল্প সমাজ থেকে সহিংসতা দূরীকরণের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
