এই ঈদে এলিটা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩২
আইয়ুব বাচ্চুর গড়া ব্লুজ ক্লাবে বেশ ক’বার পারফর্ম করেছেন এলিটা। রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর সাথে পারফর্ম প্রসঙ্গে এলিটা বলেন,‘ এটা একটা আলাদা এক্সপেরিয়েন্স। তার গিটার প্লে তো এক কথা অসাধারন। সবমিলিয়ে আমি নিজেও ব্লুজ এর ভীষন ভক্ত। এদিকে সাংবাদিকতা আর মিউজিকের ভেতরকার ব্যস্ততায় সেই কবে থেকেই এলিটার একক অ্যালবাম বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। কিন্তু তা আদৌ কবে নাগাদ রিলিজ হবে তা কেউই জানে না। তবে এলিটা তার এই একক অ্যালবামের বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন। খুব শিগগিরই অ্যালবামটি শ্রোতাদের কাছে আসবে বলে জানা যায়। পাশাপাশি আবারো বেশ লম্বা মেয়াদ নিয়ে এলিটা রেডিও ফুর্তিতে তার নতুন শো শুরু করেছে আরজে সারজিনার সাথে নিয়ে। এই শো প্রসঙ্গে এলিটা বলেন,‘ আমি খুবই এনজয় করছি এই শো’টা। বিশেষ করে শ্রোতাদের সাথে সরাসরি একটা নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা মুলত কোন টাইপের গান পছন্দ করেন সেটিও একটা ধারণা হচ্ছে। এর বাইরে এবারের ঈদে সলো অ্যালবাম রিলিজ না হলেও সেলিব্রিটি মিউজিকের ব্যানারে ‘অমিয় সূধা’ অ্যালবামে একটি গান থাকছে এলিটার। উল্লেখ্য, অডিও গানের পাশাপাশি এলিটা সর্বশেষ ‘পরবাসিনী’ চলচ্চিত্রের টাইটেল গানটি গেয়েছেন।