ঈদ ‘ইত্যাদি’ মানেই বিশেষ কিছু নন্দিত নির্মাতা হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে অংশ নিতে তারকারাও অনেকে প্রতীক্ষা করেন। একাধিক নাচ গান আর স্কিডের কথা আইডিয়া চুরির ভয়ে নির্মাতা আগে থেকে কিছুই জানাতে চান না। তবে তারকাদের যে বড় একটা সমারোহ হচ্ছে তা বলাই বাহুল্য। ঈদ ‘ইত্যাদি’র শুটিংয়ের ফাঁকে তোলা ইমন ও নিপুণের এই ছবি।
