টপচার্টে ‘এক্সোটিক’ প্রিয়াঙ্কা!

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৩
এবার প্রকাশ হলো প্রিয়াঙ্কা চোপড়ার নতুন অ্যালবাম ‘এক্সোটিক’। পিটবুলের ফিচারে এই অ্যালবামটি দীর্ঘদিন ধরেই আলোচনার শীর্ষে। আর অ্যালবামটি প্রকাশ হতে না হতেই টপচার্টে অবস্থান করছে। অভিনেত্রী ও কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কার প্রথম অ্যালবাম ‘ইন মাই সিটি’র সফলতার জন্যই পূর্বঘোষিত অনুাযায়ী প্রিয়াঙ্কা তার এই ‘এক্সোটিক’ অ্যালবামটি প্রকাশ করলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘অভিনয়ের চেয়ে বেশি দুর্বলতা আমার গানের মধ্যে, আর এটা সবসময়েই ছিল। কিন্তু সেভাবে প্রস্তুত না থাকায় গানের প্রিয়াঙ্কাকে কখনো আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি। এবার চেষ্টা করব একজন প্রকৃত গানের প্রিয়াঙ্কাকে আপনাদের সামনে তুলে ধরতে। আমার গানকে আপনাদের প্রিয় কিছু মুহূর্তের সঙ্গে যুক্ত করতে চাই। আমার প্রথম অ্যালবামের সফলতাই জানান দিয়েছে যে, আমাকে গান নিয়ে আরও দূর এগিয়ে যাওয়া উচিত। তাই এবার পিটবুলের ফিচারে এই অ্যালবামটি করলাম।’