এক সময়ের চিত্রনায়িকা চম্পা এখন নিয়মিতই ছোটপর্দার নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন। এশিয়ান টিভিতে ‘সেকেন্ড ইনিংস’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। আসছে রোজার ঈদে চম্পা অভিনীত একাধিক নাটক-টেলিফিল্ম প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে আসছে ঈদে চম্পা ও নাঈম অভিনীত ‘ইন্টারভিউ’ শিরোনামের একটি নাটক প্রচার হবে, যার শুটিং হয়েছে আজ থেকে প্রায় ৫ মাস পূর্বে। এই নাটকের গল্পে চিত্রনায়িকা চম্পা একজন চিত্রনায়িকার ভূমিকাতেই অভিনয় করেন। শুধু পার্থক্য এতুটুকুই যে, মিডিয়া থেকে একটা সময় অনেক দূরে নিজেকে সরিয়ে নিয়ে যান। দীর্ঘ প্রায় দশ বছর পর এক তরুণ সাংবাদিকের দেখা হয় এই চিত্রনায়িকার সঙ্গে। কথায় কথায় উঠে আসে মাঝের দশটি বছরের কথা। সাক্ষাত্কারটি পত্রিকায় প্রকাশের জন্য করা হলেও পরবর্তীতে সেই সাংবাদিকই পত্রিকায় এটি প্রকাশ থেকে বিরত থাকেন। এই নাটকে চম্পা ও নাঈমসহ আরও অভিনয় করেছেন—মাহমুদুল ইসলাম মিঠু, স্পর্ষিয়া প্রমুখ। আসছে ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
