দেশব্যাপী মুকাভিনয় কর্মশালার উদ্যোগ

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৪
মূকাভিনয় শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পটির চর্চার ফলে শিশুর কল্পনা ও চিন্তাশক্তির স্ফূরণ ঘটে। বাংলাদেশে মূকাভিনয়কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ও এই শিল্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বিকাশ করতে শিক্ষা কর্মসূচি তার দীপশিখা কার্যক্রমের আওতায় শুরু করেছে সপ্তাহব্যাপী মূকাভিনয় প্রশিক্ষণ। প্রশিক্ষণটি পরিচালনা করছেন বাংলাদেশের অন্যতম মাইম শিল্পী নিথর মাহবুব। প্রশিক্ষণটি গ্রহণ করছেন শিক্ষা কর্মসূচির অন্তর্ভূক্ত মাঠ পর্যায়ের কর্মীগণ যারা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান পৌঁছে দেবেন ব্র্যাক স্কুলের শিক্ষিকাদের মাঝে। এই শিক্ষিকাদের মাধ্যমে অনন্য এই শিল্পটি চর্চিত হবে অগণিত শিশুর মধ্যে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত ব্র্যাক লানিং সেন্টারে। ইতি মধ্যে এই কর্মসূচির আওতায় ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত একটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী প্রশিক্ষণটি সম্পন্ন হচ্ছে আগামী ২৫ আগস্ট থেকে চলবে ২৯আগস্ট পর্যন্ত। বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উত্সাহিত করার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে, শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে এবং শ্রেণীকক্ষের সহপাঠক্রমিক কার্যক্রমের চর্চাকে একধাপ এগিয়ে নিতে ব্র্যাকের এই উদ্যোগ।