ঈদে খলনায়কদের নিয়ে ‘আমাদের খলনায়কেরা’

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৪
এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান, মিজু আহমেদ, শাবনম পারভীন, ড্যানি সিডাক, ডন। এই নামগুলো শুনলে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য চোখে ভেসে আসে, যেমন- মারকাট দৃশ্য, নায়িকার দৌঁড়ানো, সামাজে আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ ইত্যাদি। এসব দৃশ্য ছাড়াও নায়ক-নায়িকার প্রেমে বাধা দেওয়া, নায়িকার বাবা হলে নায়ককে পেটাতে যাওয়া এসব দৃশ্য গুলো পর্দায় ফুটিয়ে তোলে আমাদের এই জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এবার ঈদুল ফিতরের এই ছয়জন অভিনয়শিল্পী এক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছেন। বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘আমাদের খলনায়কেরা’। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান, মিজু আহমেদ, শাবনম পারভীন, ড্যানি সিডাক, ডন তারা সবাই অনুষ্ঠানে কথা বলেছেন সিনেমায় অভিনয় শুরুর গল্পসহ বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে।