চলচ্চিত্রে গানে বালাম

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৫
বালাম প্র্রথম প্লেব্যাক করেন ‘আমাদের ছোট সাহেব’ চলচ্চিত্রে গানটিতে বালামের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জুলি। প্রায় ৫ বছর পর আবারও চলচ্চিত্রে গান করলেন বালাম। গানের শিরোনাম ‘মন তো ছোট্ট শয়তান করে শুধু আনচান আনচান’। ‘রোমান্স’ নামের একটি চলচ্চিত্রের জন্য এই গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম নিজে। বালাম বলেন, ‘অনেক দিন পরে সিনেমায় প্লে-ব্যাক করলাম। এই গানটি আমার স্টাইলের বাহিরে গানটি করা হয়েছে। আগামী ১৯ তারিখ বিএফডিসিতে মহরতের মাধ্যমে ‘রোমান্স’ ছবির শুটিং শুরু হবে জানায় পরিচালক অনন্য মামুন। উল্লেখ্য, ‘মোস্ট ওয়েলকাম’ ছবির মতো বড় সাফল্যের পাশাপাশি এই তরুণ পরিচালকের এর আগে ‘কাছে এসে ভালোবেসো’ নামের একটি চলচ্চিত্রের ঘোষণা ও কিছু কাজ হয়ে থমকে গেছে। পরবর্তীতে সেই ছবির পারফর্মাররাও বয়কট করে। দৈনিক ইত্তেফাকের বিনোদন প্রতিদিন-এর মাধ্যমে পাঠকরাও সেই চলচ্চিত্রের খবর জেনেছিলেন। এখন দেখার বিষয় পরিচালক হিসেবে তার এই ‘রোমান্স’ ছবিটি দিয়ে নতুন একজোড়া মুখ নিয়ে তিনি কতদূর এগুতে পারেন।