ধোঁয়াঘর

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৫
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘ধোঁয়াঘর’। শুভাশীষ সিনহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন ফরিদ। নাটকটিতে অভিনয় করেছেন—তিশা, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—বরকত একটি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করে। খুব সকালে ঘুম থেকে উঠে। অফিসটাই তার সবকিছু। সেখানে সে সকাল থেকে বিকাল পর্যন্ত একমনে কাজ করে। দিনশেষে ভারী ভারী পায়ে বাসায় ফিরে। ফিরতি পথে সে কখনওবা থামে চায়ের দোকানে। তার বাসায় কোনো কাজের লোক নেই। নিজের খাবার নিজেই রান্না করে। এরপর সে কিছুক্ষণ টেলিভিশন দেখে তারপর ঘুমাতে যায়। আর তখনই স্বপ্নের সেই মেয়েটি আসে। বরকত তাকে স্পষ্ট চিনতে পারে না। মেয়েটি হাসতে হাসতে কাঁদে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।