সামরিক কুচকাওয়াজের জন্য ক্ষেপণাস্ত্র জড়ো করছে উত্তর কোরিয়া

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:৪৯
উত্তর কোরিয়া এ মাসের শেষের দিকে বড় ধরনের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির জন্য তাদের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র একত্রিত করছে। কোরীয় যুদ্ধ অবসানের ৬০তম বার্ষিকী পালন উপলক্ষে তারা এটা করছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত এক খবরে বলা হয়, স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবিতে উত্তর কোরিয়ার দশ সহস্রাধিক সৈন্যকে পিয়ংইয়ংয়ের কাছে মিরিম বিমান বন্দরে কুচকাওয়াজের জন্য অনুশীলন করতে দেখা যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই বার্তা সংস্থার খবরে বলা হয়, প্যারেড গ্রাউন্ডে ভ্রাম্যমাণ বিভিন্ন উেক্ষপণ কেন্দ্রে স্বল্প ও মাঝারি পাল্ল¬ার বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপন করতে দেখা যায়। ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার প্যারেড গ্রাউন্ডে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম তাদের সবচেয়ে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপন করছে কিনা সে ব্যাপারে সিউলের সামরিক কর্মকর্তারা তীক্ষ্ন নজর রাখছে। বার্তা সংস্থা জানায়, আগামী ২৭ জুলাই কোরীয় যুদ্ধ অবসানের বার্ষিকী পালনের জন্য উত্তর কোরিয়া এ কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে। উল্লে¬খ্য, এ যুদ্ধ অবসানের পর থেকেই পিয়ংইয়ং এ দিনকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে।