আশার সহযোগী সংস্থা হোপ ফর দ্য পুওরেস্ট (এইচপি)-এর উদ্যোগে সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাটে আশা নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৬শ’ রোগীকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চক্ষু রোগের চিকিত্স সেবা দেয়া হয়। এদের মধ্যে চারশ’ রোগীর চোখের ছানি ও নালী অপারেশন করা হয়। চুক্ষ শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডের দাতা মি. ডার্ক ব্রাউয়ার। বিশেষ অতিথি মিস এলিজাবেথ ব্রাউয়ার। সভাপতিত্ব করেন এইচপি’র সদস্য সচিব মোঃ এনামুল হক।
—প্রেস বিজ্ঞপ্তি
