বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০২
নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি গ্রামে গতকাল শুক্রবার সকালে পানিতে ডুবে অথৈ নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশু মারা গেছে। নিহত অথৈ দিঘলকান্দি গ্রামের আজিজুল হকের একমাত্র মেয়ে। নিহতের স্বজনেরা জানান, গতকাল সকালে অথৈ বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির সামনের নাগর নদীতে পড়ে যায়।