বেনাপোল পুটখালী সীমান্তে পাঁচ যুবক আটক

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৪
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল শুক্রবার ভোরে ৫ যুবককে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, ভোরের দিকে পুটখালীর বিপরীতে ভারতের খেদাপাড়া সীমান্ত থেকে ৫ যুবক অবৈধ ভাবে পুটখালী পশ্চিমপাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ইমদাদুল হক(৩০),মুকুল রায়(২২),সুশান্ত (১৮),আক্তারুল (২৭)ও বিশনু বিশ্বাস। এদের বাড়ি যশোর, বাগেরহাট ও ফরিদপুর এলাকায়। বিজিবি আটক ৫ যুবককে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১/ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।