ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি গ্রামের প্রবাসী ফুল মিয়ার স্ত্রী কাজলীকে (৩০) ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের জেল দিয়েছে। কাজলীর ভাই বলেন, আমার ভগ্নিপতির ভাতিজি জামাই আসলাম আমার বোনের নিকট থেকে ব্যবসার কথা বলে টাকা নেয়।
এ টাকা নিয়ে দুইজনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার এক পর্যায়ে আমার বোন জামাইর বিরুদ্ধে মামলা করেন। জামাই ক্ষিপ্ত হয়ে আমার বোনের বিছানার নিচে ৭টি ইয়াবা ট্যাবলেট রেখে ব্যবসায়ী সাজিয়ে ইউ.এন ওকে ফোন করে ধরিয়ে দেয়।
