ছাড়পত্র নবায়ন ছাড়াই চলছে চালকল ও ভাটা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৬
নীলফামারীসহ রংপুর বিভাগের ৮ জেলার বেশিরভাগ চালকল ও ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে দিনাজপুরের তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়েছিল ২৩৫টি অটোরাইস মিল। এর মধ্যে ৬৯টি মিল ছাড়পত্র নবায়ন করেছে। পঞ্চগড়ে ৪টি অটোরাইস মিলের মধ্যে ২টি এবং ২৩০টি হাসকিং মিলের মধ্যে ৩৫টি ছাড়পত্র নবায়ন করেছে। ঠাকুরগাঁওয়ে ১১১টি অটোরাইস মিলের মধ্যে ৫টি ছাড়পত্র নবায়ন করেছে। গাইবান্ধায় ১৫টির অটোরাইস মিল এবং ৩শ’ হাসকিং মিল স্থাপন করা হয়। এর মধ্যে মাত্র ৪টি রাইস মিল এবং ১২৩টি হাসকিং মিল ছাড়পত্র নবায়ন করেছে। রংপুরে ২৫টি অটোরাইস মিল এবং ৪শ’ হাসকিং মিলের মধ্যে ১২টি অটোরাইস এবং ১০৫টি হাসকিং মিল ছাড়পত্র নবায়ন করেছে। লালমনিরহাটে ৮টি অটোরাইস মিলের মধ্যে মাত্র ৬টি এবং ৩৮০টি হাসকিং মিলের মধ্যে ৮৫টির ছাড়পত্র নবায়ন নেই। কুড়িগ্রামে ১২টি অটোরাইস মিলের মধ্যে ৪টি এবং ২৫৩টি হাসকিংয়ের মধ্যে ৮৫টির ছাড়পত্র নবায়ন করেছে। নীলফামারীর ৩২টি অটোরাইস মিলের মধ্যে ১৫টি এবং ৪৯২টি হাসকিং মিলের মধ্যে ১৫৮টির ছাড়পত্র নবায়ন করেছে। ইটভাটার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। জানা গেছে দিনাজপুরে ২২৮টি ইটভাটার মধ্যে ১৭০টির ছাড়পত্র নবায়ন করা আছে। পঞ্চগড়ে ২৪টির মধ্যে ১২টি এবং ঠাকুরগাঁওয়ে ৫১টির মধ্যে ৪১টির ছাড়পত্র নবায়ন করা আছে। গাইবান্ধায় ৮৪টির মধ্যে ২৪টির ছাড়পত্র নবায়ন নেই। রংপুরে ১৬৫টির মধ্যে ৮০টিরই ছাড়পত্র নবায়ন করা নেই। কুড়িগ্রামে ৪৪টির মধ্যে ৩২টির, লালমনিহাটে ২০টির মধ্যে ১৫টির এবং নীলফামারীতে ৫২টির মধ্যে ২৮টিরই ছাড়পত্র নবায়ন নেই।